
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫

ঢাকার ডেমরা এলাকার এক অসহায় মা হারিয়ে যাওয়া মেয়ের সন্ধানে গত এক বছর ধরে দেশের পথে-প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। নিখোঁজ মেয়ের খোঁজ করতে করতে এবার তিনি এসে পৌঁছেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায়। ধারণা করা হচ্ছে, মেয়েটি মানবপাচারের শিকার হয়ে সেখানে থাকতে পারে—এই আশাতেই এখন বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাইছেন তিনি।
