
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে মাটি কাটার একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ এপ্রিল) দিনগত রাত প্রায় ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
