
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:১৮

মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চল থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মূল্যবান বনজ কাঠ দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থানে পড়ে থেকে পচে নষ্ট হচ্ছে। বন বিভাগের বিট অফিস ও শ্রীমঙ্গল এসিএফ অফিসের সামনে মাসের পর মাস ধরে পড়ে থাকা এসব কাঠ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা ও পরিবেশ সংশ্লিষ্টরা।
