প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:১৩

হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি উপলক্ষে অক্ষয় পুণ্যলাভের আশায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় সমবেত হন হাজারো সনাতন ধর্মাবলম্বী। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকেই ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়া ব্রত ও গঙ্গাস্নান।
