প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:২৪

ঝালকাঠির নলছিটি উপজেলার খাগড়াখানা গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে নিহত ইকবাল হোসেন (৪৭) কে তার নিজ বাড়ির সামনের সড়কে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তিনি ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।
