
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৮:১৬

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে পাহাড়ের চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব ‘ফুল বিঝু’। রোববার (১২ এপ্রিল) ভোরের আলো ফুটতেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত তরুণ-তরুণী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চেঙ্গী ও মাইনী নদীর তীরে জড়ো হন।
