রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা নয়, সরাসরি জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। মাদক বিক্রেতা ও সেবনের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গদের উদ্দেশ্য আরও বলেন, আপনারা সবাই এই উপজেলার বাসিন্দা। আপনাদের সবাইকে সচেতন হতে হবে। কোনো প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
পরিচিতি ও মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস'র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীবৃন্দ।