রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"- এ স্লোগানে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয় এবং ৯ এপ্রিল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন ও বিজয়ী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক ও নির্বাহী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা খাতুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ।