বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে স্বর্ণ ও টাকার জন্য নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার

রাহাদ সুমন,বানারীপাড়া
রাহাদ সুমন,বানারীপাড়া, উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

শেয়ার করুনঃ
বরিশালে স্বর্ণ ও টাকার জন্য নির্মম নির্যাতনে স্ত্রীকে হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় যৌতুকের টাকা না পেয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে স্ত্রী মারিয়া আক্তার (১৮) হত্যার অভিযোগে স্বামী রবিউল মৃধা (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর নন্দীপাড়ার ছোট বটতলার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বানারীপাড়া থানায় আনার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, বরিশাল জেলা পুলিশ সুপার জেড এম মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় গৃহবধুর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির হাওলাদারের মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে একই এলাকার রবিউল মৃধার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। জীবিকার তাগিদে দম্পতি ঢাকার নন্দীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে রবিউল লেগুনা গাড়ির চালক হিসেবে কাজ করতেন।

আরও

বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল তিন যুবকের

বেকুটিয়া সেতুতে ট্রলির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল তিন যুবকের
অভিযোগ রয়েছে, বিয়ের সময় প্রতিশ্রুত স্বর্ণের কানের দুল ও অতিরিক্ত যৌতুকের টাকা না পাওয়ায় দীর্ঘদিন ধরে মারিয়াকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন রবিউল। মাদক সেবনে বাধা দেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বাড়ে। এমনকি নির্যাতনে স্বামীর মা ও বোনও তাকে উসকানি দিতেন বলে অভিযোগ পরিবারের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
গত ৪ এপ্রিল মারিয়াকে অমানবিকভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়। গুরুতর আহত হলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। অসুস্থ অবস্থায় রান্না করতে না পারায় আবারও মারধরের শিকার হন তিনি।

পরে বুধবার সকালে মারিয়ার মা হাফিজা বেগম ঢাকায় গিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

যৌতুকনির্যাতনস্ত্রীকে হত্যাস্বামী গ্রেপ্তার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ অজ্ঞাত চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। দ্রুত গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আরও

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

এ সম্পর্কিত আরও পড়ুন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুরে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, বোর্ডবাজারের সাইনবোর্ড, সালনা এবং

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের। তবে সেতু নির্মাণের প্রস্তাব উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশার সঞ্চার

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

ভারত থেকে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মাদক কারবারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি। সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপিবিওপি ক্যাম্পের কমান্ডার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন,

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার থেকে এক