প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৮:১৯

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো.বেলায়েত হোসেন। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।
