
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
