প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৭:৪৯

পটুয়াখালীর কলাপাড়ার নুরপুর দাখিল মাদ্রাসায় শূন্য পদে নিয়োগে ৩০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ। নিয়োগ বানিজ্যের বৈধতা দিতে গোপনে ম্যানেজিং গঠনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে। শুধু নিয়োগ বানিজ্যই নয় নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে সুপার, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ্য থেকে।
