প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৩:১৯

রাজশাহীতে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৩ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
