
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৬, ২১:৮

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এলাকায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে।
