"স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ"এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।