প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৩:২১

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত “রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট” বাতিলের দাবিতে বরিশালে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত সমাবেশে বাম রাজনৈতিক সংগঠনের নেতারা চুক্তিটিকে দেশের জন্য আত্মসমর্পণমূলক বলে মন্তব্য করেন।
