প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৮:৭

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জাটকা ইলিশ আহরণ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪২ মন জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
