
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৬:৫৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জোনায়েদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি মো. মারুফ (২৪) ও মো. জুয়েল মিয়া (২৭) গ্রেফতার হন।

