দেশের মানুষের গাভীর দুধের চাহিদা পূরণে জয়পুরহাটের পাঁচবিবিতে দুগ্ধ গাভী মালিকদের মাঝে বিভিন্ন প্রণোদনার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব উপকরণ সুবিধাভোগীদের মাঝে তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ।
এসময় সেখানে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফয়সাল রাব্বি ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম জাহাঙ্গীর সৌরভ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী বলেন, উপজেলার সাড়ে চার'শ দুগ্ধ গাভী মালিকদের মাঝে ২০'লিটার দুধ সংরক্ষণের ক্যান (জারকিন), ১০'লিটার দুধ রাখার সিলভার বালতি, একজোড়া গাম্বুট জুতা ও দুধ মাপার সিলিন্ডার প্রদান করা হয়।