প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৯:৩৩

মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত হলেও দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরে ঘটেছে তার সম্পূর্ণ বিপরীত এক হৃদয়বিদারক ঘটনা। নেশার টাকা জোগাড় করতে নিজের মাত্র ২৪ দিনের নবজাতক সন্তানকে পঙ্গু করার নৃশংস চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত দম্পতির বিরুদ্ধে।
