
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২১:৪৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানা যায়।
