প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ২১:৪২

নোয়াখালীর সদর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
