চাঁদপুর সদর উপজেলাে খেলতে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে আরিয়ান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির বাসিন্দা রিপনের একমাত্র সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দুই দিন আগে সে মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে।
স্থানীয়রা জানান, সমবয়সী শিশুদের সঙ্গে খালার বাড়ির সামনে খেলছিল আরিয়ান। এ সময় দক্ষিণ মনিহার এলাকার একটি দোকানের সামনে থামানো বালুবাহী ট্রাকের নিচে লুকিয়ে পড়ে সে। পরে চালক অজ্ঞাতসারে ট্রাকটি সামনে চালাতে গেলে গাড়িটি হঠাৎ আটকে যায়। আশপাশের লোকজন চিৎকার করে থামাতে বললেও ততক্ষণে ট্রাকের চাকায় শিশুটির মাথা থেতলে যায়।