
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ২০:১০

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি ও ঘাট স্বল্পতার কারণে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহন একযোগে ঘাটে আসতে শুরু করলে এই পরিস্থিতি তৈরি হয়।
