
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৮:১৭

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের বাস পদ্মা নদীতে তলিয়ে ২৬ যাত্রীর মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে আসছে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, বাসের ব্রেক ব্যবস্থা অকার্যকর হয়ে যাওয়াই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন চালক আরমান খান (৩১), যার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
