মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে সাড়ে ৯ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ১২৬ জন পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য খাবার ও উপহারের ব্যবস্থা করেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রি লি:।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রুহুল আমীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।