বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিয়ের অনুষ্ঠানে যাওয়াই কাল হলো স্বামী-স্ত্রীর, পাশাপাশি কবরে শায়িত

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৯:৪২

শেয়ার করুনঃ
বিয়ের অনুষ্ঠানে যাওয়াই কাল হলো স্বামী-স্ত্রীর, পাশাপাশি কবরে শায়িত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে নিহতদের মধ্যে কাজী সাঈফ আহমেদ সৌম্য (৩০) ও তার স্ত্রী জহুরা অন্তি (২৭) নামের এক দম্পতির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে স্বামী-স্ত্রীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজবাড়ী পৌরসভার নতুন বাজার কবরস্থানে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়।

নিহত সৌম্য রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের কাজী মুকুলের ছেলে এবং তার স্ত্রী জহুরা অন্তি একই এলাকার প্রয়াত চিকিৎসক ডা. আব্দুল আলীমের মেয়ে। জহুরা অন্তি একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা ঢাকায় ফিরছিলেন। বিকেলে রাজবাড়ীর বড়পুল এলাকা থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাসে ওঠেন তারা। বিকেল সোয়া ৫টার দিকে বাসটি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরির অপেক্ষায় থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়।

আরও

উখিয়া-টেকনাফ সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ

উখিয়া-টেকনাফ সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ
দীর্ঘ প্রায় সাত ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটিকে নদী থেকে টেনে তোলে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসের ভেতর থেকে সৌম্য ও জহুরার মরদেহ উদ্ধার করে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
নিহতের বড় চাচা কাজী গোলাম আহমেদ বলেন, সৌম্য ছিল পরিবারের একমাত্র সন্তান। ছোটবেলা থেকে তাকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন তিনি। এ দুর্ঘটনায় পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে।

এই দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

দৌলতদিয়া_ঘাটবাস_দুর্ঘটনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের অবহেলার কারণে রাতেও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এ নিয়ম অমান্যের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে পাইপের

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় আদালতের আদেশ উপেক্ষা করে টিনসেট ঘর সংস্কারের নামে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মতলেব গাজী ও তার ছেলে হাইকোর্টের সহকারী প্রোগ্রামার হাসার গাজীর বিরুদ্ধে। তারা উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ীর বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মতলেব গাজীর সঙ্গে ছোকানু বেগম ও রাবেয়া বেগম গং-এর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই সংকটের মধ্যেই পেট্রোল সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে স্ট্রোক করে এনায়েতুল করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বেলা ১১টার দিকে কাহারোল হাসপাতাল এলাকায় অবস্থিত আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত এনায়েতুল করিম পাশ্ববর্তী

আমার একমাত্র সোনার ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো ! আহাজারি মায়ের

আমার একমাত্র সোনার ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো ! আহাজারি মায়ের

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ায় এলাকায় শোকের মাতম নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভবানীপুর লাল মিয়া সড়কের বাসায় গিয়ে স্বজনদের হৃদয়বিদারক কান্না দেখা যায়। নিহতরা হলেন— ভবানীপুর এলাকার মৃত ইসমাঈল হোসেন খানের স্ত্রী

উখিয়া-টেকনাফ সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ

উখিয়া-টেকনাফ সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদর এবং টেকনাফ উপজেলার জীম্বংখালী বিওপির

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

কাহারোলে পাম্পে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে একজনের মৃত্যু

আমার একমাত্র সোনার ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো ! আহাজারি মায়ের

আমার একমাত্র সোনার ছেলেকে ছেড়ে কিভাবে থাকবো ! আহাজারি মায়ের

হিলি স্থলবন্দরে আট মাসে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি

হিলি স্থলবন্দরে আট মাসে ২০৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি