
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ২০:২০

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া বাস দুর্ঘটনায় নিখোঁজ স্ত্রী ও সন্তানকে হারিয়ে এক যাত্রীর আহাজারি হৃদয়বিদারক দৃশ্যের জন্ম দিয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে ৩ নম্বর পল্টুনে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় উল্টে নদীতে পড়ে যায়।
