প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১৭:৫৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ও কুসুম্বা ইউনিয়নে মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের পুণ্যস্নান উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মধুকৃষ্ণের ত্রয়োদশ তিথি উপলক্ষে আয়োজিত “বারুনিস্নান উৎসব”-এ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ও আদিবাসী অংশ নেন।
