থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাত পৌনে ৪ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ সেলিম মোল্লা সংগীয় ফোর্স সহ উপজেলার দৌলতদিয়া ৪ নং ওয়ার্ড কিয়াম উদ্দিন মোল্লা পাড়ার সালাম মোল্লার বাড়ির সামনে মহাসড়ক সংলগ্ন গোয়ালন্দ সাব জোনাল অফিসের আওতাধীন পল্লী বিদ্যুৎ লাইনে স্থাপিত পাকা বিদ্যুতের খুঁটি হইতে চুরিকৃত বুশিংয়ের নাট ও বল্টু ৩টি, এইচটি ওয়ারিংয়ের ৭ মিটার তার, কৃত্রিম হটস্টিক, ছোট পকেট চাকু, কাটিং প্লায়ার ১ টি, পোল ক্লাইংম্বিং রড ৩ টি, ১ টি স্যাম্পনি বাটন মোবাইল সহ তাকে গ্রেফতার করা হয়।