প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১৯:১৮

ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
