
প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১৭:৪১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদক সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় মাদক বাণিজ্য চালিয়ে আসছে। সহজলভ্য হওয়ায় মাদকাসক্ত হয়ে পড়েছেন যুবসমাজ। এতে উপজেলায় বাড়ছে চুরি-ছিনতাইসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ড। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের ওপর হামলা, ছুরিকাঘাতসহ প্রাণে হত্যার হুমকির অভিযোগও পাওয়া গেছে।
