প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৮

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়দের হাতে চারজন আটক হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে গোপালপুর থানাধীন ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
