প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৯

ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহৃত ১৬ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের একটি ইটভাটার পাশের খালের ধারে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে।
