
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬:৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ মোদাচ্ছির মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
