প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪০

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে পাওয়ার টিলার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দেড় বছরের কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাহারবাটি গ্রামের দবির ডাক্তার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
