সোমবার, ২৯ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শুক্রবার থেকে ডিএমটিসিএলের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৬

শেয়ার করুনঃ
শুক্রবার থেকে ডিএমটিসিএলের সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা

স্বতন্ত্র চাকরি-বিধিমালা (সার্ভিস রুল) প্রণয়ন না হওয়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ৯০০–র বেশি কর্মকর্তা-কর্মচারী আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন এবং যাত্রীসেবা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মচারীরা জানান, পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ৯ ডিসেম্বরের মধ্যে সার্ভিস রুল প্রকাশ না হওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচিতে যাচ্ছেন। প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালানো হবে বলেও জানানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ১২ বছর পরও ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালু হওয়ার পর নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করলেও কর্মচারীরা ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স–ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক অধিকারের বাইরে রয়েছেন।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটি ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল প্রকাশের আশ্বাস দেয়; কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ হয়নি। এতে ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

আরও

তিস্তার পানি বাড়ায় প্লাবিত চরাঞ্চল, বন্যা-নদীভাঙনের আশঙ্কায় মানুষ

তিস্তার পানি বাড়ায় প্লাবিত চরাঞ্চল, বন্যা-নদীভাঙনের আশঙ্কায় মানুষ
কর্মচারীদের অভিযোগ, সার্ভিস রুল চূড়ান্ত করতে পরিচালনা পর্ষদ সম্মত হলেও ‘বিশেষ বিধান সংক্রান্ত একাদশ অধ্যায়’ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অধ্যায়টিতে মেট্রোরেল প্রকল্পের জনবলকে ডিএমটিসিএলে আত্মীকরণের বিষয় রয়েছে, যা কর্মচারীদের দাবি অনুযায়ী প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তারা বলেন, “আইনবিরোধী বিশেষ বিধান বাদ দিতে পরিচালনা পর্ষদ রাজি, কিন্তু কর্তৃপক্ষের চাপেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে।”

কর্মচারীরা স্পষ্ট সতর্ক করেন, “১১ ডিসেম্বরের মধ্যেও সার্ভিস রুল প্রকাশ না হলে ১২ ডিসেম্বর সকাল ৭টা থেকে কর্মবিরতি হবে, যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।”

মেট্রোরেলকর্মবিরতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এতে দৈনিক কয়েক লাখ যাত্রীর দুর্ভোগ তৈরি হলেও তারা বলেন—“দায় কর্তৃপক্ষের, আমরা বাধ্য হয়েই কর্মবিরতিতে যাচ্ছি।”

আরও

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

সর্বশেষ সংবাদ

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে দুই বন্ধুর আন্তরিকতা। একজনকে আম-কাঁঠালের দাওয়াত দেওয়া হলেও সেই দাওয়াতে হাজির হন প্রায় ১০০ জন অতিথি। তবে এতে বিব্রত না হয়ে উল্টো আনন্দে আত্মহারা হয়ে অতিথিদের আপ্যায়ন করেন গৃহকর্তা। ঘটনাটি এলাকায় ‘লঙ্কাকাণ্ড’ নামে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা যায়, সাজানপুর বাজারের দুই ব্যবসায়ী ও দীর্ঘদিনের বন্ধু মো. আনিসুর রহমান এবং মোহাম্মদ

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের মাকুল গ্রামের শিশু কাফি জন্ম থেকেই দুই পা বাঁকা অবস্থায় পৃথিবীতে এসেছে। শারীরিক প্রতিবন্ধকতা তাকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না দিলেও শিক্ষার প্রতি তার অদম্য আগ্রহ থেমে যায়নি। প্রতিদিন কখনো মায়ের পিঠে চড়ে, আবার কখনো কষ্ট করে ধীরে ধীরে হেঁটে বিদ্যালয়ে পৌঁছে সে। তার এই সংগ্রামী জীবন আজ এলাকাবাসীর কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। কাফি ভ্যানচালক ও

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

বিশ্বশান্তি  কল্পে ও সমগ্র মানবজাতির কল্যাণে দিনাজপুরের হিলিতে অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। উৎসব পরিচালনা কমিটির ও সংশ্লিষ্ট দীন কাঙ্গল সেবকবৃন্দের আয়োজনে গতকাল রবিবার সন্ধ্যায় জালালপুর নওনাপাড়া রাধা গোবিন্দ মন্দিররে লীলারস কীর্ত্তন শুরু হয়। কীর্ত্তন শুন্তে হিন্দু সম্প্রদায়ের সব ধরনের মানুষ আসেন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন মন্ডল, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন

দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে, ভূরুঙ্গামারীতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে, ভূরুঙ্গামারীতে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ১৮ ঘণ্টায় নদীর পানির উচ্চতা ২৬ সেন্টিমিটার বেড়ে বর্তমানে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ শুরু করেছে এবং বন্যা ও নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়,

গোপালপুরে ঝিনাই নদীতে অভিযান, জব্দ ৯০০ মিটার অবৈধ চায়না জাল

গোপালপুরে ঝিনাই নদীতে অভিযান, জব্দ ৯০০ মিটার অবৈধ চায়না জাল

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেলুয়া বাজার এলাকায় ঝিনাই নদীতে অবৈধভাবে চায়না জাল (চায়না দুয়ারী জাল) ব্যবহার করে মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ জুন) সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার