বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে জলমহালের মাছ লুটের ঘটনায় যুবদল নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে জলমহালের মাছ লুটের ঘটনায় যুবদল নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারিভাবে ইজারা দেওয়া জলমহাল থেকে মাছ লুট এবং চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা মো. আহাদ মিয়াকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার ভুনবীর মহামায়া মৎস্যজীবী সমবায় ব্যবস্থাপনা সমিতি লিমিটেড–এর সদস্য সুজিত সরকার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি রেকর্ড করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০–২০০ জনকে আসামি করা হয়েছে।

বাদী সুজিত সরকার জানান, তারা উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে তিন বছরের জন্য লতুয়া বিল ইজারা নেন। দীর্ঘদিন ধরে যুবদল নেতা আহাদ মিয়া তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং নিজেকে মৌলভীবাজার–৪ আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান চৌধুরীর লোক পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ নভেম্বর রাতেই আহাদ মিয়া মাইকিং করে ইজারাটিকে ‘অবৈধ’ ঘোষণা করেন।

পরদিন সকালে আহাদ মিয়ার নেতৃত্বে শতাধিক মানুষ জলমহালে হামলা চালিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে হামলার চেষ্টা এবং উত্তেজনা সৃষ্টি হয়।

আরও

মাদকসহ ধরা পড়লে সুপারিশেও ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার

মাদকসহ ধরা পড়লে সুপারিশেও ছাড় নয়: পিরোজপুরের পুলিশ সুপার
অভিযোগ অস্বীকার করে আহাদ মিয়া বলেন, “এটি মিথ্যা মামলা। আমরা স্থানীয়দের অভিযোগে হাওরের নেটের বেড়া অপসারণে গিয়েছিলাম।”

শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু বলেন, “অভিযোগ সত্য হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।” জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতও তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। বিএনপি নেতা মুজিবুর রহমান চৌধুরী বলেন, “চাঁদাবাজি করলে সে আমার লোক নয়; প্রশাসন ব্যবস্থা নেবে।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মামলা রেকর্ড করা হয়েছে; তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

এদিকে গত সোমবার ও বুধবার উপজেলা হাইল হাওরের ভুনবীর এলাকার বিভিন্ন জলমহালে পলো নিয়ে হাজারো মানুষ অবৈধভাবে মাছ শিকার করে। এতে প্রায় অর্ধকোটি টাকার মাছ লুট হয় এবং সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা দেখা দেয়। স্থানীয়রা জানান, ইজারাদার ও রাজনৈতিক প্রভাবশালীদের দীর্ঘদিনের দখলদারিত্বের প্রতিক্রিয়ায় এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

জলমহালমাছলুটমামলা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা
মৎস্য বিভাগ ও প্রশাসনের গাফিলতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তারা মনে করেন, নিয়মিত তদারকি, কারেন্ট জালবিরোধী অভিযান, স্বচ্ছ ইজারা ব্যবস্থা এবং প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার নিশ্চিত করলে এ ধরনের বিশৃঙ্খলা রোধ করা সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৎস্য কর্মকর্তাকে ক্ষতির বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছি। ইজারাদারের পক্ষ থেকে মামলা হয়েছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা চলবে।”

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

লালমনিরহাটের পাটগ্রামে ইজিবাইককে পেছন থেকে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

আইফোনের লোভে অপ্রতিম হত্যার সাতদিন আগেই পরিকল্পনা

কুমিল্লার লালমাই পাহাড়ের নির্জন এলাকায় ১৩ বছরের স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পূর্বপরিকল্পনা, আইফোন হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য এবং হামলার বিস্তারিত তথ্য উঠে এসেছে। তিন জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অপ্রতিমকে পাহাড়ে নেওয়া, আইফোন নেওয়া এবং প্রথম আঘাতের বিষয়ে বেশ মিল রয়েছে। তবে হত্যার পর কে কোথায় গিয়েছিল, সে বিষয়ে বর্ণনায় কিছু পার্থক্য রয়েছে। কুমিল্লা বর্ডার গার্ড

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাঙতি টাকা না দেওয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে টাকা ভাঙিয়ে না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে তার মুদিখানার দোকানে আগুন ধরিয়ে দেয়। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারী ওই এলাকার বদরুল সরকারের ছেলে। স্বজন ও পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর নগরীর

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় সাজা নয়, আসামিকে স্বামী চান বাদী, আত্মহত্যার হুমকি

ধর্ষণ মামলায় আসামির বিচার না চেয়ে অভিযুক্ত আল-আমিন মোল্লাকে স্বামী হিসেবে পেতে চেয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন মামলার বাদী রুনু আক্তার (৩০)। একপর্যায়ে আসামির সঙ্গে বিয়ের ব্যবস্থা না করলে বিষ খেয়ে আত্মহত্যার হুমকিও দেন তিনি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মামলার যুক্তিতর্ক শুনানির সময় এ ঘটনা ঘটে। ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল