মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে মিথ্যা অভিযোগে পুলিশ কনস্টেবলকে ফাঁসানো চেষ্টার অভিযোগ

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৩

শেয়ার করুনঃ
গোয়ালন্দে মিথ্যা অভিযোগে পুলিশ কনস্টেবলকে ফাঁসানো চেষ্টার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামের বাসিন্দা, ডিএমপি পরিবহন বিভাগের কনস্টেবল (বিএ-১৭৭৯৮) শাজাহান মোল্লাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

তার বিরুদ্ধে তিনজন নারী প্রতিবেশী জোর করে জমি দখল, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া, ইউএনও কর্তৃক স্থাপিত সীমানা পিলার উপড়ে ফেলা, না-দাবি স্ট্যাম্পের মাধ্যমে দখলীয় জমি বৈধ করার চেষ্টার অভিযোগ করেছেন। 

উপরোক্ত অভিযোগের প্রতিকার চেয়ে আলেয়া বেগম, শরিফা বেগম ও বর্ণা বেগম নামের ওই তিন প্রতিবেশী গত ২৮-৮-'২৫ তারিখ পুলিশ হেড কোয়ার্টারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

আরও

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩
হেড কোয়ার্টারের নির্দেশে ঢাকা মহাখালি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার বিষয়টির তদন্ত করছেন।

এদিকে অভিযোগের জবাবে কনস্টেবল শাজাহান মোল্লা কমিশনারকে ৪ পৃষ্ঠার একটি লিখিত জবাব দিয়েছেন। 

যেখানে তিনি দাবি করেন তার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। 

শাজাহান বলেন, বাদী এবং আমাদের জমি গোয়ালন্দের তেনাপঁচা মৌজার একই দাগে। সেখানে একই দাগে ৩০ শতাংশ জমির মধ্যে আমার বাবার নামে সারে ১৫ শতাংশ জমি রয়েছে। যার দলিল ও নামজারি পত্র আমাদের কাছে রয়েছে। এর পর আরো ৩ শতাংশ জমি আমরা প্রতিবেশী খলিল মাতুব্বর গংদের কাছ থেকে ক্রয় করে ভোগ দখলে আছি।

আরও

রাজাপুরে সরকারি খাল দখলে পাকা ভবন নির্মাণ! ভাঙার নির্দেশ প্রশাসনের

রাজাপুরে সরকারি খাল দখলে পাকা ভবন নির্মাণ! ভাঙার নির্দেশ প্রশাসনের
পুলিশ কনস্টেবলমিথ্যা অভিযোগ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
কিন্তু বাদীরা আমাদের জমির সীমানা নিয়ে অসন্তুষ্ট থাকায় তারা পরিকল্পিতভাবে আমার চাকরির ক্ষতি করার হীন উদ্দেশ্যে শুধুমাত্র আমার বিরুদ্ধে ইউএনও, এসিল্যান্ড, থানা, আর্মি ক্যাম্প এবং সর্বশেষ পুলিশ হেড কোয়ার্টারে অভিযোগ দেয়। অথচ সীমানা সংলগ্ন জমিতে প্রতিবেশী জয়দার শেখ, তার মেয়ে শারমিন আক্তার, আমি নিজে, আমার ছোট ভাই শাহিন মোল্লা, খলিল মাতুব্বর, তার ভাতিজা রাফজান জনিসহ অন্যান্যদের মালিকানা রয়েছে। তাছাড়া ঢাকায় চাকরির সুবাদে আমি ঠিকমতো বাড়িতে যেতে পারি না। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
শাজাহান মোল্লা বলেন,  আমার বাবা একজন প্যারালাইজড রোগী। তার সুবিধার জন্য আমি বাড়িতে সীমানার কয়েক ফুট ভেতরে বারান্দা সংযুক্ত ওয়াশরুম তৈরি করার কাজ শুরু করি। কিন্তু বাদীরা তাতে আপত্তি জানিয়ে থানায় অভিযোগ দেয়। থানার এসআই আমাদের বাড়িতে গিয়ে কাজ বন্ধ রাখতে বললে আমরা কাজ বন্ধ রাখি। 

এছাড়া গত ২৪-৯-'২৫ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুনানি শেষে ইউএনও জমি মাপার জন্য স্হানীয় অভিজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠন করে দেন। শুনানিতে আমার বাড়ির দক্ষিণ পাশের দুই প্লট দুরে বি,এস ৬৭ নং দাগ হতে জমি মেপে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরবর্তীতে বাদীনীদের ইচ্ছে অনুযায়ী ইউএনও ৬৫ নং দাগ হতে মেপে সীমানা পিলার দিতে বলেন। এতে আমিসহ এই দাগের আরো তিনজন মালিক আপত্তি জানাই। তখন ইউএনও স্যার আমাদেরকে এ বিষয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। এরপর আমরা রাজবাড়ীর আদালতে একটি মামলা দায়ের করি। প্রকৃতপক্ষে ইউএনও স্যার সেখানে কোন সীমানা খুটি স্হাপন করেননি। তাই তার স্থাপিত খুটি তুলে ফেলার অভিযোগ অবান্তর। 

তবে ইউএনও স্যারের নির্বাচিত গণ্যমান্যরা শান্তি বজায় রাখার জন্য  সাময়িক একটি মাপ দিয়ে অস্হায়ী একটি খুটি স্হাপন করেন এবং চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে কোন ধরনের নির্মান কাজ না করতে বলে যান। কিন্তু বাদীরা তা অমান্য করে বিতর্কিত ওই জমিতে মসজিদ নির্মানের মিথ্যা কথা বলে পাকা স্হাপনা নির্মানের চেষ্টা করে। যদিও সেখান থেকে মাত্র ১'শ গজের মধ্যে এলাকায় একটি বড় ও সুন্দর মসজিদ রয়েছে। পরে আমার পরিবারের সদস্যরা সেই নির্মান কাজে বাঁধা দেয়। 

শাজাহান বলেন, মসজিদ কোন ব্যাক্তিগত প্রতিষ্ঠান নয়। এটা করতে হলে আগে মসজিদের নামে জমি ওয়াকফ করতে হয়। কিন্তু তারা তা করেননি। এলাকায় সাধারণ মুসুল্লিরাও এ বিষয়ে কিছু জানেন না।

আমার বিরুদ্ধে গোয়ালন্দ পৌরসভা, ফরিদপুর শহর ও সদরপুরে জমি ও বাড়ি থাকার তারা কাল্পনিক অভিযোগ তুলেছে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি নিতান্তই একজন সাধারণ নিম্নবিত্ত শ্রেনীর মানুষ। আমার নামে কোথাও এ ধরনের কোন জমিজমা কিংবা বাড়ি নেই। 

কনস্টেবল শাজাহান মোল্লা আক্ষেপ নিয়ে বলেন, আমরা বিগত ২৫ বছর ধরে আমার বাবার ক্রয়কৃত দলিলি সম্পত্তিতে বসবাস করে আসছি। ওই জমিতে আমি ওয়ারিশ সূত্রে ৭.৫ শতাংশের মালিক। আমার ভাইসহ অন্যান্য প্রতিবেশীরা বিতর্কিত ওই জমির সীমানায় মালিক রয়েছেন। কিন্তু বাদী পক্ষ হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শুধুমাত্র আমার বিরুদ্ধেই বিভিন্ন স্হানে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করে আসছে। মা ও দুই চাচীকে ও দিয়ে অভিযোগ করছেন হাফেজ মাহমুদুল হাসান। তিনি সাভার ক্যান্টনমেন্টের একটি মসজিদে ইমামতি করেন। সেই প্রভাবে মাহমুদুল এ অপকর্মগুলো করছে। তিনি পুলিশ হেড কোয়ার্টারে দায়ের করা অভিযোগের ২ নং বাদী শরিফা বেগমের ছেলে। তার বাবা সোহরাব মৃধা এবং অপর দুই চাচা সৌদি আরব প্রবাসী। 

এ বিষয়ে হাফেজ মাহমুদুল হাসান মুঠোফোনে জানান, আমার বাবা ও দুই চাচা দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী রয়েছেন। আমার মা-চাচীদের দায়ের করা অভিযোগ সম্পূর্ণ সত্য। এর সাপেক্ষে যাবতীয় তথ্য -প্রমান তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি। শাজাহান মিথ্যার আশ্রয় নিয়েছেন। তিনি পুলিশে চাকরি করে এলাকায় বিভিন্ন অপরাধ করে চলেছেন। সে জন্য অন্যদের বাদ রেখে শুধুমাত্র তার বিরুদ্ধে পুলিশ হেড কোয়ার্টারে অভিযোগ দেয়া হয়েছে। তবে জমির মালিক তার তিন বাবা-চাচা প্রবাসে থাকায় মসজিদের নামে দেয়া ৩ শতাংশ জমির এখনো ওয়াকফ করা সম্ভব হয়নি বলে তিনি স্বীকার করেন।

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

এ সম্পর্কিত আরও পড়ুন

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।   মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন জানান, সকাল ৯টা

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার হিলি পৌর শহরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পৌর শহরের দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজন মাদকসেবী এবং এক নারী মাদক বিক্রেতাকে আটক করা

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা এলাকায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত ‘মেসার্স পাপড়ি এন্টারপ্রাইজ’ নামের একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) প্রথমে তার ট্রাক্টরের জন্য ৩০ লিটার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইনিউজ৭১ডটকমের মৌলভীবাজার জেলার  প্রতিনিধি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে বিএনপি নেতা আলাতাফুর রহমান ওরফে নাজমুল হাসান কর্তৃক দায়ের করা মিথ্যা মামলায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সহকর্মী সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার সচেতন মহল। জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির ৫

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে: বরিশালে শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে সমাধান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার এনে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিল্কিস আক্তার জাহান