বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা

Gias uddin Roni
গিয়াস উদ্দিন রনি নোয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১১:২০

শেয়ার করুনঃ
মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে এক নিরীহ মানুষকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো কিশোর মারওয়ান হোসেন বিজয়ের হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব-১১ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া শাফায়েত হোসেন সৈকত (২০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্বএকলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে। তিনি একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। রবিবার রাত পৌনে ১২টার দিকে বেগমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে উপজেলার কল্লা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মারওয়ান হোসেন বিজয় (১৮) হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে। ঘটনার সময় বিজয় শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় কিছু সন্ত্রাসীর হাতে এক নিরীহ মানুষকে মারধর হতে দেখে তাকে উদ্ধার করেন।

আরও

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

বিজয়ের এমন মানবিক পদক্ষেপে ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। তারা বিজয়কে হত্যার পরিকল্পনা করে এবং কয়েকদিন ধরে তাকে খুঁজতে থাকে। অবশেষে গত শুক্রবার রাতে কল্লা মার্কেট এলাকায় বিজয়কে ধরে ফেলে। এরপর তাকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। র‍্যাবের তথ্যমতে, বিজয়ের শরীরে তিন শতাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। এর মধ্যে ৬ নম্বর আসামি শাফায়েত হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা বিভিন্ন স্থানে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে সৈকতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নোয়াখালীবেগমগঞ্জ হত্যাকিশোর বিজয়দেলোয়ার বাহিনী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গ্রেপ্তারকৃত আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব বলেছে, অন্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা বলছেন, বিজয় ছিল এলাকার একজন শান্ত স্বভাবের কিশোর। অন্যের বিপদে এগিয়ে এসে নিজের জীবন উৎসর্গ করে সে মানবতার দৃষ্টান্ত রেখে গেছে।

আরও

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

এ সম্পর্কিত আরও পড়ুন

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের একটি ভবনের চারতলার মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অনিকের

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী সরাইল উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, সীমান্ত জেলা হওয়া এবং সরাইলের ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক থাকায় মাদক কারবারিরা এ অঞ্চলকে মাদক পরিবহন ও বিতরণের সহজ পথ হিসেবে ব্যবহার করছে। সভায় জনপ্রতিনিধিরা মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান আরও জোরদার করার দাবি জানান। সভায় ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, ঢাকা-সিলেট মহাসড়কের

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আনা চারটি উন্নত জাতের ষাঁড় বাছুর এবং ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় চোরাচালান ও মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই মো. আবদুল করিম

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

কুয়াকাটা সমুদ্রসৈকতের পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত ম্যানগ্রোভ বন ঘেঁষে কাঠের স্থাপনা নির্মাণের কাজ চলছে। পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম দিকে গত চারদিন ধরে স্থাপনাটি নির্মাণ করা হলেও বন বিভাগ ও ভূমি অফিসের পক্ষ থেকে শুরুতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সংরক্ষিত বনাঞ্চল, প্রাকৃতিক জলাশয় ও গঙ্গামতি লেক হুমকিতে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। সরেজমিনে দেখা যায়, লেক ও জলাশয়ের

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার এলাকায় রতনডারি খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে ধসে পড়ার পর স্থানীয়রা কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে পারাপার করছেন। এতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। ফলে যেকোনো সময়