শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬২৮ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বান্দাইখাড়া ডিগ্রি কলেজে দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি

 Rifat Shobuj Hossain
রিফাত হোসাইন সবুজ নওগাঁ, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২০

শেয়ার করুনঃ
বান্দাইখাড়া ডিগ্রি কলেজে দুর্নীতির অভিযোগে তদন্ত দাবি

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী বান্দাইখাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মামুনুর রশীদ সিদ্দীক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, একসময়ের সুনামধন্য এই প্রতিষ্ঠান বর্তমানে নানা অনিয়ম ও আর্থিক স্বচ্ছতার অভাবে গৌরব হারাতে বসেছে। অধ্যক্ষের একক সিদ্ধান্ত, প্রশাসনিক বিশৃঙ্খলা এবং স্বচ্ছতা সংকটের কারণে কলেজের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

কলেজের নামে থাকা দুই একর ১৭ শতক আবাদি জমির আয়-ব্যয়ের কোনো হিসাব ১৯৯৫ সাল থেকে প্রকাশ করা হয়নি। দীর্ঘ ২৭ বছর ধরে জমির লেনদেন গোপন রাখা হয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

আরও

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

২০২০ সালে কলেজ প্রাঙ্গণের ৭৯টি মেহগুনী গাছ কেটে একটি স’ মিলে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ আলমগীর হোসেনসহ আরও কয়েকজন শিক্ষক গোপনে ২৮টি কাঠের গুঁড়ি আত্মসাৎ করেন। ঘটনাটি প্রকাশ পেলে তদন্ত কমিটি গঠিত হয় এবং প্রশাসনের হস্তক্ষেপে জরিমানা করা হলেও অবশিষ্ট কাঠের কোনো হদিস মেলেনি।

অভিযোগকারীদের দাবি, আপসের সময় জরিমানার পরিমাণ ছিল ২ লাখ ৬০ হাজার টাকা, তবে অধ্যক্ষ দাবি করছেন ১ লাখ ৭০ হাজার টাকা জমা হয়েছে। এই অঙ্কের অসঙ্গতিও নতুন প্রশ্ন তুলেছে।

শুধু গাছ কাটা নয়, শিক্ষকের বেতন আত্মসাতের অভিযোগও উঠেছে। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হান্নান আলী সরদার অভিযোগ করেছেন, তার তিন মাসের বেতন অধ্যক্ষ তুলে নিয়েও তাকে পরিশোধ করা হয়নি। যদিও কলেজের ফাইলে বেতন উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে, অধ্যক্ষ এ অভিযোগ অস্বীকার করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন খাতে নেওয়া ফি-এর বড় একটি অংশ হিসাববহির্ভূতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ আছে। ভবন নির্মাণে দুর্নীতি, ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম এবং কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা অসঙ্গতির কথাও তোলা হয়েছে।

আরও

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ম্যানেজিং কমিটি গঠনে কোনো অনিয়ম হয়নি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই সভাপতি নির্ধারণ করা হয়েছে। তবে মেহগুনী গাছ বিক্রির জরিমানার অঙ্ক তিনি ১ লাখ ৭০ হাজার টাকা বলে দাবি করেন।

আত্রাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাণীনগর ইউএনও রাকিবুল হাসান বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে প্রাইমারি ও হাইস্কুল শাখার উদ্যোগে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দুটি পর্বের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  সকাল ১১টায় আয়োজিত প্রাথমিক শাখার অনুষ্ঠানে

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সাবেক প্রভাষক এবিএম জিয়াউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)