বুধবার, ২৪ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় জমির লেনদেন নিয়ে বিতর্কে ছাত্রদল নেতা নেছার উদ্দিন

আনোয়ার হোসেন আনু
আনোয়ার হোসেন আনু, থানা প্রতিনিধি

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩

শেয়ার করুনঃ
কুয়াকাটায় জমির লেনদেন নিয়ে বিতর্কে ছাত্রদল নেতা নেছার উদ্দিন

কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার জমির বায়না টাকা ফেরত নেয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষের চাপে পড়েছেন। অভিযোগ ওঠে, তিনি জোরপূর্বক ৩০ লাখ টাকার চেক নিয়েছেন। তবে অভিযোগকারীর পরিবার সংবাদ সম্মেলনে দাবি করেছে, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।

মঙ্গলবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার মুসুল্লীয়াবাদ গ্রামে অভিযোগকারীর পিতা মোস্তফা আকন সংবাদ সম্মেলনে জানান, নেছার উদ্দিনের সঙ্গে জমি কেনাবেচার চুক্তি ছিল এবং দেনা-পাওনার বিষয়টি পরবর্তীতে সমাধান হয়েছে। তাই জোরপূর্বক চেক নেয়ার প্রশ্নই ওঠে না।

আরও

ইয়াবা অর্থনীতি বাড়াচ্ছে অপরাধী ও লোভী চক্র

ইয়াবা অর্থনীতি বাড়াচ্ছে অপরাধী ও লোভী চক্র

ঘটনার সূত্রপাত হয় গত রবিবার। স্থানীয় কিছু গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে নেছার উদ্দিন ৩০ লাখ টাকার চেক হাতিয়ে নিয়েছেন। এ সময় একটি ভিডিও ক্লিপও ছড়িয়ে দেওয়া হয় যেখানে কুয়াকাটা পৌর বিএনপির এক নেতা আলাউদ্দিন ঘরামীর কণ্ঠ শোনা যায়। তবে তিনি দাবি করেছেন ভিডিওটি তিনি সরবরাহ করেননি।

নেছার উদ্দিন জানান, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর লতাচাপলী মৌজায় ১৫ শতক জমি ৩৭ লাখ ৫০ হাজার টাকায় ক্রয়ের চুক্তি হয়। পরবর্তীতে ৩৬ লাখ টাকা পরিশোধ করা হলেও জমিটি অন্যত্র বিক্রি করে দেন দাতা মোস্তফা আকন। ক্ষতিপূরণ হিসেবে তিনি নগদ ৫ লাখ টাকা ফেরত দেন এবং অবশিষ্ট টাকার জন্য একটি চেক দেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কিন্তু মোস্তফা আকনের ছেলে হালিম আকন পরবর্তীতে ব্যাংকে আবেদন করে চেকটি স্থগিত করেন। তখন একটি মহল হালিমকে ব্যবহার করে মিথ্যা ভিডিও তৈরি করে ছড়িয়ে দেয় বলে অভিযোগ নেছার উদ্দিনের। পরে মোস্তফা আকন নিজেই ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দেন এবং চেকটি ফেরত নেন।

সংবাদ সম্মেলনে মোস্তফা আকন বলেন, নেছার উদ্দিনের বিরুদ্ধে অভিযোগটি ভিত্তিহীন। তাদের দেনা-পাওনার বিষয় সমাধান হয়ে গেছে এবং কোন জোরপূর্বক ঘটনা ঘটেনি।

কুয়াকাটা ছাত্রদল নেতাজমি লেনদেন বিরোধনেছার উদ্দিন হাওলাদার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

ঘটনার পরও রাজনৈতিক প্রতিপক্ষরা বিষয়টি ভাইরাল করার চেষ্টা করছে বলে অভিযোগ ছাত্রদল নেতার। তিনি বলেন, এর মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা হচ্ছে।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারও জানান, জমি লেনদেনের বিষয়টি সমাধান হয়েছে এবং অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি অপরাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সুনাম বাড়াচ্ছে টেক্সএশিয়া ইন্টারন্যাশনাল

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সুনাম বাড়াচ্ছে টেক্সএশিয়া ইন্টারন্যাশনাল

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, জারি লাল সতর্কতা

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, জারি লাল সতর্কতা

জুলাই আন্দোলন মামলায় ফের গ্রেপ্তার মমতাজ

জুলাই আন্দোলন মামলায় ফের গ্রেপ্তার মমতাজ

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

এ সম্পর্কিত আরও পড়ুন

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দ্রুত ও কার্যকর তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নয়জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বুধবার (২৪ জুন) সকালে ১৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকি এলাকার এলেনপুর বিএসএফ ক্যাম্পের

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়ার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগ এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, কাউখালী কেজি ইউনিয়ন

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান রমনা, ধানমন্ডি, বংশাল, খিলক্ষেত, কদমতলী,