মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬১০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জীবন যুদ্ধে চারদিন লড়াই করে হেরে গেলেন দেবীদ্বারের মাহতাব; দাফন সম্পন্ন

শফিউল আলম রাজীব
শফিউল আলম রাজীব, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১০:৩৭

শেয়ার করুনঃ
জীবন যুদ্ধে চারদিন লড়াই করে হেরে গেলেন দেবীদ্বারের মাহতাব; দাফন সম্পন্ন

চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মাহতাব রহমান ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। মাহতাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মামা রাকিবুল ইসলাম রাকিব।

ঘটনার দিন ২১ জুলাই স্কুল ছুটির কিছুক্ষণ আগে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়। মাহতাব ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়।

দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মাহতাব ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়তেন এবং তার স্টুডেন্ট আইডি ছিল ১০১৪।

আরও

মাছুয়াপাড়ায় চার হত্যা, রহস্য উদঘাটনে অগ্রগতি

মাছুয়াপাড়ায় চার হত্যা, রহস্য উদঘাটনে অগ্রগতি

তার বাবা মিনহাজুর রহমার ভূঁইয়া জানান, মৃত্যুর আগে মাহতাব শান্তভাবে বলেছিল, “বাবা, আমার জন্য টেনশন করোনা, আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ।” ছেলেকে আশ্বস্ত করতে গিয়ে চোখের জল চাপতে পারেননি তিনি।

মাহতাব ছিলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের বাসিন্দা। তিনি তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার বড় বোন নাবিলা একই স্কুলের দশম শ্রেণিতে পড়ে, আর ছোট বোন নাইসার বয়স মাত্র তিন বছর।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বৃহস্পতিবার সন্ধ্যায় মাহতাবের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এলাকাবাসী চোখের জল ধরে রাখতে পারেননি।

রাত পৌনে ১০টায় রাজামেহার ইউনিয়নের চুলাশ-উখারী বাজার ঈদগাঁ মাঠে জানাজা শেষে মাহতাবকে পারিবারিক কবরস্থানে তার বড় দাদার কবরের পাশে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এবং নামাজ পড়ান মাওলানা লোকমান হোসেন।

মাহতাব রহমান ভূঁইয়ামাইলস্টোন দুর্ঘটনাউত্তরার বিমান বিধ্বস্তমাহতাবের মৃত্যু
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

বৃষ্টির কারণে জানাজার কোনো ছবি তোলা সম্ভব হয়নি। তবে মাহতাবের ফাইল ছবি এবং লাশবাহী গাড়ির মুহূর্তটি স্মৃতিতে গেঁথে গেল উপস্থিত সবার হৃদয়ে।

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জনপ্রিয় সংবাদ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার মামলায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছরের বিচারিক প্রক্রিয়ার অবসান হলো। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ আগস্ট অনুষ্ঠেয় এ কর্মী সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রোববার বাদ মাগরিব আলীহাট ইউনিয়নের মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। একই কর্মসূচির আওতায় অসহায় এক ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের

টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তে মাদক পাচারের গোপন

ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়, ভোগান্তিতে ঝালকাঠি

ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়, ভোগান্তিতে ঝালকাঠি

ঝালকাঠিতে এক ঘণ্টা বিদ্যুৎ থাকছে, পরের ঘণ্টাতেই চলে যাচ্ছে—এমন রোটেশনভিত্তিক লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষ। শ্রাবণের শেষভাগের ভ্যাপসা গরমের মধ্যে দিন-রাত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিদ্যুৎ না থাকায় রাতের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। পরীক্ষার প্রস্তুতির সময় বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।