শুক্রবার, ২৬ জুন, ২০২৬১২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্তির কথা বলা ‘বিভ্রান্তিমূলক’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৪:৩২

শেয়ার করুনঃ
জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্তির কথা বলা ‘বিভ্রান্তিমূলক’

জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলাকে ‘বিভ্রান্তিমূলক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে। কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে আরও সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে তো সংস্কারবিরোধী কোনো কথা বলা হয়নি, সংস্কারের পক্ষেই বলা হয়েছে। কিন্তু জুলাই সনদকে মূলনীতির মধ্যে নিতে হবে, এগুলো বলে তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে জনগণও বিভ্রান্ত হচ্ছে। আপনারা জনগণকে কেন এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এসব না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিন। সেটিই হবে সবচেয়ে বড় কাজ।

শুক্রবার (১১ জুলাই) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনটির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগমুক্তি কামনায় দুস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক
এর আগে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে ‘বিএনপি একমত নয়’ বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ আনা যেতে পারে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঘোষণাপত্র লিটারেচার হিসেবে, ডকুমেন্টারি হিসেবে আর্কাইভে থাকে, সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। ’৭২-এর সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে সংযুক্ত না করা এটা প্রমাণ করে যে, কোনো ঘোষণাপত্র সংবিধানের অংশ হয় না।

জুলাই গণঅভ্যুত্থানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে চায় বিএনপি

দেশে অর্থনীতির কঠিন ও করুণ অবস্থা চলছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেছেন, এটি শুধু মুখের কথা নয়। সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কি না এটিই এখন মানুষের মনে মনে। দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই শুনতে পাই তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়
বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে মন্তব্য করে তিনি বলেন, আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি। মানবিক সাম্য ও ন্যায়বিচারের জন্য লড়াই করছি। আইনের শাসনের জন্য লড়াই করছি। যার জন্য দরকার চিরায়ত গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র খাটি গণতন্ত্র। এটি বৃহত্তর আদর্শের লড়াই, যেখানে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে। সেই মালিকানা আটকে রাখা তো বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া।

তিনি আরও বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এখন সেই জবাবদিহি নেই। অন্তর্বর্তী সরকারকেও আমরা মনে করি জনসমর্থিত, কারণ সব রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ আর তাদের কয়েকটি দোসর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি। কিন্তু এটাও তো ঠিক, দুর্ভিক্ষের আলামত দেখতে পেলে, শুনতে পেলে জনগণ আমাদের ছেড়ে দেবে না।

বিএনপির এ মুখপাত্র বলেন, আজ অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না। তখন হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা।

রিজভী বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে এটা ঠিক, পাশাপাশি কর্মসংস্থান না বাড়ালে জনগণ কিন্তু কাউকে রেহাই দেবে না, কাউকে কিন্তু ছেড়ে দেবে না। এ কথাগুলো ভাবুন, চিন্তা করুন। শুধু শিশুদের মতো ‘ওই চকলেট আমাকে পেতেই হবে, ওই খেলনাটা আমাকে দিতেই হবে’ এরকম গো ধরে থাকলে পার পাবেন না। এতে গণতন্ত্রেরও সর্বনাশ হবে, প্রকৃত গণতান্ত্রিক চর্চা মুখ থুবড়ে পড়বে এবং আমরা একটি দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়বো।

সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে বিএনপির ৩১ দফার মধ্যে প্রায় অনেক জিনিসই প্রতিফলিত হয়েছে। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে। কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে আরও সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে যখন যে সংস্কার প্রয়োজন হবে গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে তখন সেই সংস্কার করে আইন প্রণয়ন হবে। এটিই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু এটিকে (জুলাই সনদ বা ঘোষণাপত্র) মূলনীতির মধ্যে নিতে হবে, এগুলো বলে তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে জনগণও বিভ্রান্ত হচ্ছে। আপনারা জনগণকে কেন এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এসব না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিন। সেটিই হবে সবচেয়ে বড় কাজ।

সর্বশেষ সংবাদ

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।