শুক্রবার, ২৬ জুন, ২০২৬১২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আশাশুনিতে নদী ভাঙনে চরম উদ্বেগ, বিপাকে শতাধিক পরিবার

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ৭ জুলাই ২০২৫, ১৯:৫৯

শেয়ার করুনঃ
আশাশুনিতে নদী ভাঙনে চরম উদ্বেগ, বিপাকে শতাধিক পরিবার

সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের বাজার ও ওয়াপদার পাশে বসবাসকারী শত শত পরিবার এখন নদী ভাঙনের হুমকিতে দিন কাটাচ্ছেন। ভয়াবহ এই পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।

কপোতাক্ষ নদ ঘেঁষা এই এলাকার মানুষ বহু বছর ধরে নদী ভাঙনের শিকার হয়ে আসছে। ইতিমধ্যে বিলীন হয়েছে বহু দোকান, পুরাতন হাসপাতাল ভবন, সরকারি কার্যালয় এবং শত শত বিঘা জমি। এখন হুমকির মুখে রয়েছে বাজারের অবশিষ্টাংশ, থানা ভবন, উপজেলা পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং বসতবাড়ি।

আরও

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১৫ দিনের মধ্যে নদীর ধারে থাকা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে। এ ঘোষণায় আতঙ্কে ভুগছেন ওয়াপদার পাশে বসবাসকারী পরিবারগুলো। স্থানীয়দের অভিযোগ, নদী খননের সময় সিএস ম্যাপ অনুযায়ী মাঝ দিয়ে খনন না করে রাজনৈতিক প্রভাবে একপাশ দিয়ে খনন করা হয়। যার ফলে আজকের এই ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে।

বাজার রক্ষায় দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে এলাকাবাসী। তারা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেও কার্যকর কোনো সমাধান পাননি। প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও হতাশ হয়েছেন বলে জানান অনেকে।

আরও

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

স্থানীয়দের দাবি, যদি স্থাপনা অপসারণ করতেই হয় তবে সেটি প্রয়োজন অনুযায়ী সীমিত পর্যায়ে হোক। অন্যথায় বহু পরিবার পথে বসে যাবে। তারা আরও বলেন, যারা বৈধভাবে রাজস্ব দিয়ে বসবাস করছে, তাদের উচ্ছেদ না করে স্থায়ী সমাধানের পথ খোঁজা জরুরি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সবচেয়ে জরুরি দাবি হচ্ছে—দ্রুত টেকসই ব্লক ও বাঁধ নির্মাণের মাধ্যমে বাজার ও আশপাশের এলাকা রক্ষা করা। তারা মনে করেন, সরকারি উদ্যোগে নদীর প্রবাহ ঠিক রেখে সঠিকভাবে খনন ও রক্ষণাবেক্ষণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এই পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার বিকেলে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের বক্তব্য শোনেন।

ইউএনও আশ্বাস দিয়েছেন, তিনি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেবেন। এ সময় বাজার কমিটি ও প্রেস ক্লাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।