প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:২১
রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলাতে ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের উত্তেজনার জেরে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত আট গ্রামের মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের এক কিশোর ফুটবল খেলার প্রচারণায় মাইকিং করতে গেলে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। ঈদুল আজহার আগেই নতুন একটি ফেরি যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার নলচিরা চৌঘাট এলাকা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব তথ্য জানান। দীর্ঘদিন ধরে যাতায়াত দুর্ভোগে থাকা দ্বীপাঞ্চলের মানুষের বাস্তব পরিস্থিতি যাচাই করতেই এই সফর বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি
দিনাজপুরের হাকিমপুর উপজেলাতে মুঠোফোনে পরিচয়ের মাধ্যমে এক বিবাহিত নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সফিউল ইসলাম (৩৯)কে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই পদে স্থায়ী কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং ব্যাহত হচ্ছে বিভিন্ন সরকারি সেবা কার্যক্রম। জানা গেছে, বর্তমানে নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে সরাইল উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তবে নাসিরনগর উপজেলাটি আয়তনে বড় হওয়ায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রাজনৈতিক অঙ্গন নতুন করে সরব হয়ে উঠেছে। চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলাজুড়ে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা এখন দৃশ্যমান বাস্তবতা। ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর