শুক্রবার, ২৬ জুন, ২০২৬১৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

৬ দফা দাবিতে সরাইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

Taslim Uddin
তাসলিম উদ্দিন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৫:৫

শেয়ার করুনঃ
৬ দফা দাবিতে সরাইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিতে নেমেছেন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, সরাইল উপজেলা শাখার ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে মেধা ও পরিশ্রমে দেশের ইপিআই কার্যক্রমসহ বহু আন্তর্জাতিক স্বাস্থ্য সাফল্যের অংশ হলেও পদমর্যাদা ও গ্রেডে চরম বৈষম্যের শিকার।

তারা জানান, মানব শিশুর জন্মের পর থেকেই টিকাদান কার্যক্রমে মাঠপর্যায়ে কাজ করছে স্বাস্থ্য সহকারীরা। অথচ যাদের কাজ একেবারে প্রযুক্তিগত ও টেকনিক্যাল, তারা টেকনিক্যাল মর্যাদা পাচ্ছেন না। এই বৈষম্যের কারণে তারা সরকারি অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় বেতন ও সুযোগ-সুবিধায় পিছিয়ে রয়েছেন।

আরও

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

বক্তারা আরও জানান, তাদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডে উন্নীত করা জরুরি। একইসঙ্গে, স্বাস্থ্য সহকারী থেকে উচ্চতর পদে পদোন্নতির ধারাবাহিকতা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।

তারা অভিযোগ করেন, বারবার আবেদন ও স্মারকলিপি দিয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। এই পরিস্থিতিতে আন্দোলন ছাড়া বিকল্প পথ তাদের নেই বলে মন্তব্য করেন নেতারা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দাবি দ্রুত বাস্তবায়ন না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে জাতীয় ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এতে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. জহিরুল কবির (সিহাব), সহ-সভাপতি শেখ রফিকুজ্জামান (কাজল), সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (সুমন), সাংগঠনিক সম্পাদক মো. এস কে রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

তাদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণ, ডিপ্লোমা সনদের স্বীকৃতি ও বেতন বৈষম্য দূরীকরণ। তারা আশা করছেন, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর দাবি বাস্তবায়ন করবে।

অবশেষে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে বার্তা দিয়েছেন—সমান মর্যাদা ও ন্যায্য প্রাপ্য থেকে তারা আর পিছিয়ে থাকতে চান না। দাবি না মানলে ভবিষ্যতে আন্দোলনের মাত্রা আরও তীব্র হবে বলেও জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

সর্বশেষ সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। ইতিহাস, শোক, ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা নিয়ে মিছিলটি

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান। সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়