বুধবার, ১৭ জুন, ২০২৬৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নোয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

Gias uddin Roni
গিয়াস উদ্দিন রনি নোয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১৯:২৯

শেয়ার করুনঃ
নোয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে

নোয়াখালীতে টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, এতে সাধারণ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার আবহাওয়া অফিস সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে যা দেশের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

বৃষ্টির কারণে জেলা জজ আদালত চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়, মাস্টারপাড়া, খোন্দকার পাড়া, মধুসূদনপুর ও হাউজিং এস্টেটসহ গুরুত্বপূর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও সাধারণ পথচারীদের চলাফেরায় তীব্র অসুবিধার সৃষ্টি হয়। বিশেষ করে সকাল-সন্ধ্যা অফিস ও স্কুল-কলেজে যাতায়াতকারী মানুষ দুর্ভোগে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নোয়াখালী পৌর এলাকায় খাল ও জলাধারগুলো দখল হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নামার পথ নেই। ফলে অল্প বৃষ্টিতেই শহরের রাস্তাঘাটে পানি জমে যায়। তারা বলেন, শহরের নিচু এলাকাগুলোতে প্রায়ই জলাবদ্ধতা দেখা যায় এবং দীর্ঘদিন ধরেই এটি একটি স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আরও

চার মাস পর মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রত্যাশায় জেলাবাসী

চার মাস পর মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রত্যাশায় জেলাবাসী

অপরিকল্পিতভাবে আবাসন গড়ে তোলা ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাবেও এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বাসিন্দারা। কেউ কেউ বলেন, খাল পুনর্খনন এবং অবৈধ দখল উচ্ছেদ না করলে ভবিষ্যতে নোয়াখালী শহর স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রশাসন একাধিকবার সভা করেছে এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, শুধু প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নিলেই হবে না, নাগরিকদেরও সচেতন হতে হবে এবং খাল-নালা দখলমুক্ত রাখতে সহযোগিতা করতে হবে।

নোয়াখালী বৃষ্টিজলাবদ্ধতা নোয়াখালীনোয়াখালী পৌরসভাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় দুর্ভোগ প্রতিদিনের সঙ্গী হয়ে উঠছে শহরবাসীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে টেকসই ও দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থার দাবি দিন দিন জোরালো হচ্ছে।

আরও

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার

জনপ্রিয় সংবাদ

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

দৌলতদিয়ায় তীব্র নদীভাঙনে আতঙ্ক

সর্বশেষ সংবাদ

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

মুসলিম জনগোষ্ঠীকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

শ্রীমঙ্গলে পরিবার কার্ড তৃতীয় ধাপ উদ্বোধন করলেন সরকারপ্রধান

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে অপহরণ করে হত্যার পর তার মরদেহ ছয় টুকরো করার ঘটনায় দায়ের করা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের পর আদালত এ রায় দেন। মামলায়

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫১) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে উপজেলার শাহাগোলা এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে দ্রুত খবর দেন। পরে সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে থানা পুলিশের সমন্বয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নেয়ামুল বাশির রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ শহরের

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র

প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই শ্রীমঙ্গলে জনসমুদ্র

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নির্মিত উপকারভোগীদের বসার প্যান্ডেল বাতাসে ভেঙে পড়েছে। বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চ অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে আগত উপকারভোগী ও অতিথিদের জন্য মাঠে অস্থায়ীভাবে

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী কারবারী আটক

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ। আটক নারী জেমি (২৪), তিনি এলাকার বাসিন্দা খন্দকার আব্দুল জলিল ওরফে জ্ঞানীর মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

নবাগত ইউএনও'রসাথে হিলি প্রেসক্লাব সদস্যদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন স্থানীয় হিলি প্রেসক্লাবের পক্ষ থেকে সদস্য বৃন্দ।  আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে তিনটায় নবাগত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সাথে এই সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতে হিলি প্রেসক্লাবের উপস্থিত সদস্য বৃন্দ নিজ পরিচয় ও কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পরিচয় প্রদান