রবিবার, ১২ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাগুরছড়া ট্র্যাজেডি: ২৮ বছরেও ক্ষতিপূরণ অধরা

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:১০

শেয়ার করুনঃ
মাগুরছড়া ট্র্যাজেডি: ২৮ বছরেও ক্ষতিপূরণ অধরা

আজ ১৪ জুন, মাগুরছড়া ট্র্যাজেডির ২৮তম বার্ষিকী। ১৯৯৭ সালের এই দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সীমান্তবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া গ্যাসক্ষেত্রে মার্কিন কোম্পানি অক্সিডেন্টালের খননকাজের সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। কূপের ৮৫০ ফুট গভীরে বিস্ফোরণে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে, যার শিখা পৌঁছেছিল প্রায় ৫০০ ফুট উচ্চতায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আশপাশের গ্রামবাসীরা ঘরবাড়ি ফেলে প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে।

এই বিস্ফোরণে বিদ্যুৎ সরবরাহ, পরিবেশ, বনজ সম্পদ ও গ্যাস মজুদের ব্যাপক ক্ষতি হয়। পুড়ে যায় ২৪৫ বিসিএফ গ্যাস, যার আর্থিক মূল্য সে সময় ছিল প্রায় ৫০ কোটি ডলার। ক্ষতিগ্রস্ত হয় ৫০টির বেশি চা-বাগান, রেল ও সড়কপথ, বিদ্যুৎ লাইন, খাসিয়াপুঞ্জি এবং জীববৈচিত্র্য। গবেষণায় উঠে আসে, এই দুর্ঘটনার ফলে ৬৩ প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যায়। পুরো ঘটনায় ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪ হাজার কোটি টাকা।

ঘটনার পরপরই গঠিত তদন্ত কমিটি এই বিপর্যয়ের কারণ ও ক্ষতির বিবরণ তুলে ধরলেও আজ অবধি জনসমক্ষে প্রকাশ করা হয়নি তাদের রিপোর্ট। স্থানীয়রা বারবার ক্ষতিপূরণ দাবির কথা বললেও কোনো সরকারই তা আদায়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। অক্সিডেন্টাল কোম্পানি পরবর্তীতে ইউনিকলের কাছে এবং ইউনিকল শেভরনের কাছে গ্যাসক্ষেত্র হস্তান্তর করে। তবে এই মালিকানা পরিবর্তনের মধ্যেও ক্ষতিপূরণের দায় কেউই স্বীকার করেনি।

আরও

খাগড়াছড়িতে ফুল বিঝু উদযাপন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছর বরণ

খাগড়াছড়িতে ফুল বিঝু উদযাপন, নদীতে ফুল ভাসিয়ে নতুন বছর বরণ

পরিবেশবাদী সংগঠন ও স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর ১৪ জুন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় এই ঘটনা। মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে তারা ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার থাকলেও তা কেবল কাগজেই সীমাবদ্ধ থেকেছে। এমনকি শেভরন পরবর্তীতে যে নতুন গ্যাসকূপ খনন ও পাইপলাইন স্থাপন করে, তাতেও স্থানীয়দের ক্ষতি হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ঘটনার ছয় মাস পর জ্বলন্ত কূপটি সিল করা হলেও এর আগেই অক্সিডেন্টাল বাংলাদেশ ছেড়ে চলে যায়। তারা তাদের যন্ত্রপাতি ও রিগের বীমার টাকা পেয়ে গেলেও সরকার বা স্থানীয়রা এক টাকাও পায়নি। তৎকালীন সরকার আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন না হওয়ায় ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে।

মাগুরছড়া ট্র্যাজেডি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আজ বিস্ফোরিত সেই স্থানটি সবুজ বনে পরিণত হলেও আগুনে পোড়া কিছু গাছ এখনও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এলাকাটি ঘিরে রয়েছে নিরাপত্তা বেড়া, কিন্তু তা ক্ষতিপূরণের দেয়াল ভাঙতে পারেনি। বনবিভাগ বলছে, প্রাকৃতিক ক্ষতি কখনোই পূরণ হয় না, তবে ক্ষতিপূরণ আদায় হওয়া এখনো তাদের দাবি। স্থানীয়দের আশা, একদিন হয়তো রাষ্ট্রের শক্ত অবস্থানে মাগুরছড়ার হারানো সম্পদ ফিরিয়ে আনা সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

মৌলভীবাজার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া শাখা বরাক নদী এখন অস্তিত্ব সংকটে। কুশিয়ারা নদী থেকে জন্ম নেওয়া এই নদী এক সময় নৌযান চলাচলের জন্য পরিচিত থাকলেও অপরিকল্পিত খনন ও প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্তমানে এটি প্রায় মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। তথ্য অনুযায়ী, বাহাদুরপুর এলাকা থেকে উৎপন্ন নদীটি সদর উপজেলার ওপর দিয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার প্রবাহিত হয়ে নবীগঞ্জ হয়ে পুনরায় কুশিয়ারা

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়ার এলাকার মিষ্টির কারিগর সুজন নামের একজন যুবক অপচিকিৎসায় ভুগছেন। তিনি বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রোজার আগে বাম পায়ের ফোঁড়ার জন্য দৌলতদিয়া সিনেমা হল সংলগ্ন স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম ব্যাথানাশক ঔষধ দেন। কিন্তু ফোঁড়ার ব্যথা না কমলে পরবর্তীতে তিনি ফোঁড়া পাকানোর

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা দায়েরের ঘটনায় রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

হিলিতে অপহৃত মেহের আলী অবশেষে বগুড়া থেকে উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে তালাক দেওয়া সাবেক স্ত্রী, সন্তান ও মেয়ে জামাই কতৃক অপহৃত মেহের আলী (৭৩) গুম, নিখোঁজ হওয়ার ১২ দিন পরে বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্র উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ। বর্তমান স্ত্রী ও স্বজনদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক।  শনিবার ১১ এপ্রিল রাত ১০ ঘটিকার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

শাখারিয়া খাল পূণ:খনন প্রকল্পের উদ্বোধন

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫–২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পূর্ণ খনন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় ১,৫০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় সাখারিয়া খাল পূর্ণ খনন (৬ কিলোমিটার)