শনিবার, ২৭ জুন, ২০২৬১৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কামারপল্লির টুং টাং শব্দে দেবীদ্বারে ঈদের বার্তা

শফিউল আলম রাজীব
শফিউল আলম রাজীব, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুন ২০২৫, ১৯:৩৯

শেয়ার করুনঃ
কামারপল্লির টুং টাং শব্দে দেবীদ্বারে ঈদের বার্তা

ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে কামারপল্লিগুলোতে টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। কোরবানির ঈদে পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, ছুরি, চাপাতি, বটি তৈরি ও শান দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মকাররা। ঈদের আর মাত্র দুই দিন বাকি থাকায় কামারশালাগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি।

দেবীদ্বারের ফতেহাবাদ, পোনরা, রসুলপুর ও পুরাতন বাজার এলাকার কামারপল্লিতে গিয়ে দেখা যায়, আগুনের রক্তিম আভায় লোহা গরম করে হাতুড়ি দিয়ে তৈরি করা হচ্ছে নানা ধরনের ধারালো অস্ত্র। গাড়ির স্প্রিং ও ইস্পাত জাতীয় লোহা গরম করে তা পিটিয়ে দা-ছুরি তৈরি করা হয়। এরপর পানিতে ভিজিয়ে ঠান্ডা করে ধার দেওয়া হয় এবং কাঠের হাতল লাগিয়ে বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখা হয়।

কর্মকার সুরঞ্জিত জানান, “ঈদ ঘনিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে ঠিকই, কিন্তু আগের মতো কাজের চাপ নেই। অনেকেই এখন আর নতুন কিছু বানাচ্ছেন না, পুরোনো দা-বটি শান দিচ্ছেন শুধু।” তিনি আরও বলেন, “কয়লার দাম ও লোহার দাম আগের তুলনায় বেড়েছে। ফলে লাভ খুব বেশি থাকছে না।”

আরও

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা
পুরাতন বাজারের দিলীপ কর্মকার বলেন, “একটা বড় দা বিক্রি করছি ৩৫০ থেকে ৫০০ টাকায়। চাপাতি ৫০০ থেকে ৮০০ টাকা, ছোট ছুরি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পুরোনো দা-বটি শান দেওয়ার জন্য যার যা সামর্থ্য, তাই নিচ্ছি।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
দেবীদ্বারের কামারশালাগুলোয় এখন বেশির ভাগ কারিগর পরিবারিক ঐতিহ্য ধরে রাখতেই এই কাজ করছেন। তবে কারিগরেরা বলছেন, এই পেশায় আগ্রহ কমে যাচ্ছে, তরুণেরা আর আগ্রহ দেখাচ্ছে না। অনেকে শুধু ঈদ মৌসুমে কিছু বাড়তি আয় করতে আসেন।

একসময় যা ছিল সারাবছরের পেশা, এখন তা সীমাবদ্ধ হয়ে গেছে শুধু কোরবানির ঈদের মৌসুমে। কামারপল্লির পুরোনো জৌলুস না থাকলেও ঈদের সময় এই পল্লিগুলোতেই যেন ধ্বনিত হয় উৎসবের আগমনী বার্তা।

টুং টাং শব্দে মুখরিতকামারপল্লিঈদের বার্তাদেবীদ্বার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

সর্বশেষ সংবাদ

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

তেলাপিয়া কিনছেন? নিরাপদ উৎস বেছে নেওয়ার পরামর্শ

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন লিওনেল মেসি, বদলাবে একাদশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ১৩টি দানবাক্স খোলা হয়। সাধারণত তিন থেকে চার মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণে ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। ইতিহাস, শোক, ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা নিয়ে মিছিলটি

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান। সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর